ট্রাম্পের সঙ্গে সম্পর্কের জেরে তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দল প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। এতে আইনপ্রণেতাদের হাতে ফিফা প্রধানকে তলব করার এবং তথ্য প্রদানে বাধ্য করার আইনি ক্ষমতা এসেছে। ফিফার কয়েকজন মুখপাত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, সংস্থার সভাপতিকে আগামী জানুয়ারিতে সাক্ষ্য দেওয়ার জন্য আইনি তলব করা হতে পারে।
