বাজার থেকে যে ৪ ধরনের কাটা সবজি ও ফল কিনলেই বিপদ

বাজার থেকে যে ৪ ধরনের কাটা সবজি ও ফল কিনলেই বিপদ

দৈনন্দিন ব্যস্তময় জীবনে অনেকেই একটু সময় বাঁচাতে অনেক কাজকে বিভিন্নভাবে ছোট বা সহজ করে ফেলেন। বাজার থেকে কাটা ফল কিংবা প্যাকেটজাত সবজি কিনে আনেন অনেকেই। বাজারে আগে থেকে কেটে রাখা সবজি ও ফল কেনা সুবিধাজনক মনে হলেও তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে সালাদ, ফলের প্লেট কিংবা রান্নার প্রস্তুতিতে এসব খাবার বেশ সুবিধাজনক। কিন্তু এই সুবিধার আড়ালেই লুকিয়ে থাকতে পারে স্বাস্থ্যঝুঁকি। যুক্তরাষ্ট্রের খাদ্যপ্রযুক্তিবিষয়ক সংস্থা ইনস্টিটিউট অব ফুড টেকনোলজিস্টসের জ্যেষ্ঠ খাদ্যনিরাপত্তা ও ট্রেসেবিলিটি বিজ্ঞানী সারা মরিসের মতে, আস্ত ফল ও সবজির তুলনায় কাটা অবস্থায় বিক্রি হওয়া খাবারে বাড়তি ঝুঁকি থাকে। কারণ কাটার সময়, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে জীবাণু ছড়িয়ে পড়তে পারে।