হাতে পেলেই শেষ করে দেব, আয়ুষ্মানকে হুমকি গ্যাংস্টারের

হাতে পেলেই শেষ করে দেব, আয়ুষ্মানকে হুমকি গ্যাংস্টারের

আততায়ীর আতংকে বলিউড। গেল কয়েক বছর ধরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় একের পর এক তারকা। তার হুমকি ধামকিতে তটস্ত বি-টাউন। এবার অভিনেতা আয়ুষ্মান খুরানাকে প্রাণনাশের হুমকি দিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সদস্য অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি। জানা গেছে, অভিনেতাকে ফোন করে কথা বলার জন্য চাপ দিয়েছিল গ্যাংয়ের সদস্যরা। এমনকি তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দিয়েছে।  ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অডিওবার্তায় হুমকিদাতা দাবি করেছেন, আয়ুষ্মান চণ্ডীগড়ে কোথায় থাকেন, মুম্বাইয়ে তাঁর বাসা কোথায়, এমনকি তাঁর মোটরসাইকেলের নম্বরও তাঁদের জানা। শুধু তা-ই নয়, অভিনেতাকে নিরাপত্তা দেওয়া পুলিশ সদস্যরাও তাঁকে বেশিদিন রক্ষা করতে পারবেন না বলে হুমকি দিয়েছেন ওই ব্যক্তি।