সোনালি শীষে ভরা মাঠ, তবুও দুশ্চিন্তায় কৃষক
সোমবার (২ নম্ববর) সরেজমিনে মৌলভীবাজারের খাইঞ্জার হাওড়পাড়ে গিয়ে দেখা যায় এক অপরূপ দৃশ্য। যতদূর চোখ যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে পাকা আমন ধানের সমারোহ। হেমন্তের হিমেল বাতাসে দুলছে থোকা থোকা সোনালি ধানের শীষ। এই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা কৃষকরা।
