পরিত্যক্ত কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে ভারত-পাকিস্তান
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালের ম্যাচ পরিত্যক্ত হলে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটি সেমিফাইনালের ছাড়পত্র পাবে। সেই সমীকরণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত এবং ৬ নম্বর স্থানে থাকা পাকিস্তান লড়াই ছাড়াই শেষ চারে খেলার সুযোগ পেয়ে যায়, আর বিদায় নিতে হয় আফগানিস্তান ও হংকংকে।