বাংলাদেশের জিডিপি ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বুধবার (১০ জুন) প্রকাশিত জিডিপির সাময়িক হিসাবে এ তথ্য জানায়। বিবিএস জানায়, ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধি সাময়িকভাবে ৪ দশমিক ১৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় কিছুটা বেশি। তবে বিনিয়োগ ও সঞ্চয়ে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।