আজ থেকে শুরু হচ্ছে ইতিকাফ
১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের ইতিকাফ শুরু হচ্ছে। আজ সন্ধ্যার আগেই মসজিদে প্রবেশ করে টানা ১০ দিন মসজিদে অবস্থান করবেন মুসল্লিরা। এ সময় তারা নামাজ, তিলাওয়াত, জিকির, দোয়াসহ বিভিন্ন আমলে নিমগ্ন থাকবেন। ঈদের আগের দিন সূর্যাস্তের পর নতুন চাঁদ দেখে তারা ইতিকাফ সম্পন্ন করবেন এবং মসজিদ থেকে বের হবেন।