হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে: নেতানিয়াহু
গাজায় চলমান সংঘর্ষের মধ্যেই হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১০ জুন) এক ভিডিও বার্তায় তিনি জানান, জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতির বিষয়ে কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, "এটি এখনই আশার আলো দেখানোর সময় নয়, যদিও আমরা নিরবিচারে কাজ করে যাচ্ছি। আশা করছি, আমরা সামনে এগোতে পারব।"